পূর্ব ইউক্রেনে অগ্রগতি ধরে রাখতে পারবে না রাশিয়া: বরিস জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানে ব্যাপক সেনা হতাহত ও সরঞ্জাম হারাচ্ছে রাশিয়া। এর ফলে সেখানে আরও এগিয়ে যেতে ক্রেমলিনের প্রচেষ্টা মুখ থুবড়ে পড়তে পারে। বুধবার একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। ব্রিটেনের গোয়েন্দা সংস্থার তথ্য উদ্ধৃত করে চলমান সংঘাতে রাশিয়ার অবস্থান সম্পর্কে তথ্য তুলে ধরেছেন জনসন। সম্প্রতি পূর্বাঞ্চলে রাশিয়া কিছু সামরিক সাফল্য পেলেও তিনি বলছেন মস্কো এগুলো ধরে রাখতে পারবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code