মুশফিক-মাহমুদউল্লায় বড় স্কোরের পথে বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ঢাকা টেস্টের প্রথম দিনটা ভালোই খেলে বাংলাদেশ। তবে শেষ বিকেলে মুমিনুল (১৬১) ও তাইজুল আউট হলে কিছুটা কিছুটা ছন্দপতন ঘটে। ভয় ছিল সোমবার সকালের সেশন নিয়ে। তবে এই সেশনে ভালোই শুরু করেছেন মুশফিক-মাহমুদউল্লাহ জুটি। এই সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। প্রথম সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৫ রান।

Manual3 Ad Code

 

আগের দিনে সেঞ্চুরি করা মুশফিক প্রথম সেশন শেষে অপরাজিত রয়েছেন ১৩৫ রান করে। তার সঙ্গী মাহমুদউল্লাহ রয়েছেন ৩৫ রান নিয়ে।

Manual1 Ad Code

 

রবিবার ম্যাচের প্রথম দিনে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। সেই চাপ দারুণভাবে কাটাতে সক্ষম হয় মুমিনুল-মুশফিক জুটি। চতুর্থ উইকেটে এ দুজন করেন ২৬৬ রান। এরপর মুমিনুল আউট হয়ে যান। ২৪৭ বল থেকে ১৯টি চারের মারে মুমিনুল খেলেছেন ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস।

 

অপরদিকে মুশফিক ২৩১ বল থেকে ৯টি চারের সাহায্যে ১১১ রান করে গতকাল দিনশেষে অপরাজিত ছিলেন মুশফিক। মুমিনুলের পর মাঠে নামা তাইজুল আউট হলে মাঠে নামেন মাহমুদউল্লাহ। যদিও ‍গতকাল তাকে কোনো বল মোকাবেলা করতে হয়নি। দিনশেষে বাংলাদশের রান ছিল ৫ ‍উইকেটে ৩০৩ রান। সেখান থেকেই মুশফিক-মাহমুদউল্লাহ আজ ফের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরেছে ১৫১ রানে। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে সিরিজে হার এড়াতে হলে অবশ্যই ম্যাচ জিততে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code