বোলারদের দায় দিলেন তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: দ্বিতীয় ওয়ানডেতে ৩২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল ১৯৪ রানে অলআউট হয়েছে। ইংল্যান্ডের কাছে ১৩২ রানের বড় ব্যবধানে হারের পর ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট। যদিও অধিনায়ক তামিম ইকবাল বলছেন, বোলারদের পরিকল্পনাহীন বোলিংয়েই বাংলাদেশ দলকে হারতে হয়েছে। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে তামিম-সাকিবরা যেভাবে খেলেছেন, তাতে মনে হয়েছে সম্মানজনক হার এড়াতে তারা লড়েছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তামিম।

Manual6 Ad Code

হারের কারণ বলতে গিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘ম্যাচ থেকে ছিটকে যাওয়ার অনেক কারণ আছে। আমরা প্রথম ৪-৫ ওভার ভালো বোলিং করিনি। টস জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেই, যথেষ্ট হেল্প ছিল। আরও ভালো বল করতে পারতাম। ওখানে একটা রান আউটের সুযোগ ছিল। যদি রান আউটের সুযোগটি নিতে পারতাম তাহলে ৫০-৬০ রান ওপর-নিচে হতে পারতো।’

Manual8 Ad Code

স্কোরবোর্ডে ৯ রান উঠতেই টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে স্বাগতিকরা আর বের হতে পারেনি। দ্রুত তিন উইকেট হারানোর পর ৩২৬ রান তাড়া করা প্রায় অসম্ভব বলেই জানিয়েছেন তামিম, ‘আপনি যখন প্রথম ওভারে দুই উইকেট হারাবেন এবং তৃতীয়টা দ্বিতীয় ওভারে। তখন যে বিপর্যয়ে পড়বেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে আপনাকে সময় দিতে হবে। পুনরায় লড়াই শুরু করতে হবে। যেটা সাকিব ও আমি চেষ্টা করেছিলাম। ৩২৭ রান তাড়া করতে গেলে কাউকে না কাউকে কোনও না কোনও সময় সুযোগ নিতেই হতো। আমি যখন সেই সুযোগটি নিতে যাই, দুর্ভাগ্যজনকভাবে কাজে লাগেনি। কিন্তু ২ ওভারে ৩ উইকেট হারানোর পর ৩২৭ রান তাড়া করে জেতা কঠিন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code