আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার দায়ে মিয়ানমারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে সমাবেশ করেছে বাংলাদেশিদের নেতৃত্বাধীন কনশাস সিটিজেনস অব ইউএসএ নামে একটি সংগঠন। দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানির শেষ দিন বৃহস্পতিবার এই সমাবেশের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

নিউইয়র্কের ম্যানহাটনে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা যোগ দেন। এতে সভাপতিত্ব করেন, কনশাস সিটিজেনস অব ইউএসএর আহ্বায়ক ডা. ফেরদৌস খন্দকার। এ সময় মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অনেকদিন ধরে চলে আসা হত্যা, ধর্ষণ ও বাস্তুচ্যুত করার অভিযোগে দেশটির বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

Manual1 Ad Code

ডা. ফেরদৌস খন্দকার বলেন, রোহিঙ্গা কেবল বাংলাদেশের সমস্যা নয়। এটি গোটা মানবতার সংকট। নিরপরাধ নারী, শিশুসহ সর্বস্তরের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, তার বিচার হতেই হবে। আর সেটি নিশ্চিত করার এখনই সময়। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ, তাদের সম্মান দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এজন্যে বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হবার আহ্বান জানান ডা. ফেরদৌস খন্দকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code