একসঙ্গে ওমরায় গেলেন ৭ ভাই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: পাবনার ঈশ্বরদীতে একসঙ্গে ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন আপন সাত ভাই। একসঙ্গে সাত ভাইয়ের ওমরা পালনের বিষয়টি এলাকায় ব্যাপক প্রশংসা ও আলোচনার সৃষ্টি করেছে। সাত ভাই ব্যবসার সঙ্গে জড়িত।

Manual5 Ad Code

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর আগে সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে তারা একসঙ্গে ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এই সাত ভাই হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে মো. ফজলুল হক (ভাঙন), ডা. মো. আলমগীর পারভেজ, মো. সেলিম হোসেন, মো. রিয়াজুল ইসলাম (চুনু), মো. আনোয়ার হোসেন, মো. আনজারুল ইসলাম এবং মো. রাসেল রানা।

সাত ছেলের এমন কাজে খুশি শতবর্ষী মা ফজিলা বেগম। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে। আনন্দ বলে বোঝাতে পারবো না। আমি বেঁচে থাকতেই আমার সাত ছেলে একসঙ্গে পবিত্র ওমরা পালন করতে গেল- আমার এজন্য এর চেয়ে খুশির খবর আর কী আছে। দোয়া করি, আমার সাত ছেলেই যেন সুস্থ, সবল অবস্থায় আবার আমার কোলে ফিরে আসে।

Manual3 Ad Code

পারিবারিক সূত্র জানায়, সৌদি আরব ১৭ দিন অবস্থান করবেন এই সাত ভাই। ওমরা পালনের পাশাপাশি তারা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় পবিত্রস্থানগুলো ঘুরে দেখবেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code