চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: বেইজিং যদি তাইওয়ানে আক্রমণ করে তবে মার্কিন কংগ্রেস চীনের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের অনুমোদন দেবে বলে মন্তব্য করেছেন হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাল। তাইপে সফরে শুক্রবার সন্ধ্যায় ফক্স নিউজকে এ কথা জানান ম্যাককাল।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘যদি কমিউনিস্ট চীন তাইওয়ান আক্রমণ করে তবে এটি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং মার্কিন জনগণ কথা বলবে। জনগণ যদি কিছুকে সমর্থন করে, তবে কংগ্রেসও তা অনুসরণ করবে।’

মার্কিন প্রতিনিধিদলের সফরকে ‘চীনকে প্রতিহত করার’ উপায় হিসেবে বর্ণনা করে ম্যাককল বলেন, ‘যুদ্ধ সব সময়ই শেষ উপায়।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code