মে’কে সমর্থন দিয়ে পাশে দাঁড়ালেন দুই মন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী টেরিজা মে’কে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছেন এমন খবরের মাঝেই তাকে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী। যারা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে পারেন বলেও ভাবা হচ্ছিল।

 

এদের একজন হলেন পরিবেশ মন্ত্রী মাইকেল গভ এবং অপরজন প্রধানমন্ত্রী টেরিজা মে’র উপ-প্রধান বা কেবিনেট মিনিস্টার ডেভিড লিডিংটন।

 

মাইকেল গভ সাংবাদিকদের বলেছেন, এখন জাহাজের ক্যাপ্টেন পরিবর্তন করার সময় নয়। তিনি প্রধানমন্ত্রী ও তার চুক্তিতেই সবচেয়ে বেশি সমর্থন চাইবেন বলে জানান।

Manual6 Ad Code

 

অন্যদিকে লিডিংটন বলছেন, তিনি শতভাগই মে কে সমর্থন দেবেন। মে ‘খুব ভাল কাজ করছেন’ জানিয়ে তিনি বলেন, মে’র স্থলাভিষিক্ত হওয়ার কোনো ইচ্ছা তার নেই।

Manual7 Ad Code

 

চ্যান্সেলর ফিলিপ হামুন্ডও রোববার বলেছেন, প্রধানমন্ত্রী পরিবর্তন করে কিংবা সরকারের দল বদল করে কোনো লাভ হবে না।”

Manual1 Ad Code

 

ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) বিষয়ক আর্টিকেল-৫০ এর মেয়াদ বাড়াতে বাধ্য হওয়া মে সপ্তাহখানে ধরেই পদত্যাগের চাপের মুখে আছেন। ব্রেক্সিট প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তার সমালোচনাও করছেন সাংসদরা।

 

ইইউ নেতাদের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিটি মে আগামী সপ্তাহে ফের পার্লামেন্টে ভোটে তুলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। অবশ্য প্রধানমন্ত্রী মে সাংসদদের কাছে লেখা এক চিঠিতে ‘প্রয়োজনীয় সমর্থন’ পেলেই কেবল চুক্তিটি ফের উত্থাপন করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন।

 

রোববার যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে মন্ত্রিসভার সদস্যরা মে-কে সরিয়ে একজন ‘তত্ত্বাবধায়ক নেতাকে’ দায়িত্ব দেয়ার পরিকল্পনা করছেন বলে জানানো হয়েছে।

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code