সিলেট সিটির উন্নয়নে প্রবাসীর অবদান অনস্বীকার্য – লন্ডনে কাউন্সিলর লায়েক

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন ঃ

Manual2 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের নানাবিধ উন্নয়নে বিলাত প্রবাসীর অবদান অনস্বীকার্য ।
সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এ লায়েক বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নানাবিধ উন্নয়নের সাথে বিলেত প্রবাসিরা বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন।  বিলাত প্রবাসীদের অবদান আমি এবং  সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র এবং কাউন্সিলরগণ সবসময় কৃতজ্ঞচিত্ত্বে স্মরণ করেন।

Manual5 Ad Code

গত সোমবার বিকালে পূর্ব লন্ডনের স্টিফরড সেন্টারে তার সাথে প্রবাসিদের মতবিনিময় সভায় কাউন্সিলর লায়েক এ কথা বলেন।
টাওয়ার হেম্লেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র এবং লিড মেম্বার মতিনুজ্জামানের সভাপতিত্বে এবং বেথনাল্গ্রিন এন্ড বো লেবার পার্টির বিএমই সভাপতি ডঃ আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুস্টিত মত বিনিময় সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন আশিক আহমেদ ।

Manual3 Ad Code

অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান এবং বক্তব্য রাখেন কাউন্সিলর রেবেকা সুলতানা, নাজমা হুসেইন এবং হামিদা ইদ্রিস।
ক্রেস্ট প্রদান করেন সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর শুভ হুসেইন, সাবেক মেয়র সেলিম উল্লাহ, সাবেক স্পিকার মিজান চৌধুরি, ব্যরিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, সইয়েদ এহসান, সাবেক ভিপি আজ হারুল ইসলাম শিপার, ব্যরিস্টার আবু সুফিয়ান, সানু মিয়া, সাংবাদিক আহাদ  চৌধুরি বাবু, হারিক কামালী,  বেথনাল্গ্রিন ইস্ট লেবার পার্টির সভাপতি আনওয়ার মিয়া, জাকির হুসেন সেলিম, আব্দুর রহমান, সয়েদ বেলাল আহমেদ, সাদি রহমান, আবু বকর, ময়না মিয়া, লিয়াকত আলি, গিয়াস উদ্দিন, নুমান আহমেদ প্রমুখ ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code