নতুন শান্তি প্রস্তাব প্রস্তুত করছে ইউক্রেন, ভূখণ্ড ছাড়তে নারাজ জেলেনস্কি

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual7 Ad Code

ইন্টালন্যাশনাল ডেস্ক: রাশিয়ার কাছে কোনও ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থান বজায় রেখে যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর আবারও জানান, ইউক্রেনীয় বা আন্তর্জাতিক আইনের অধীনে কোনও ভূখণ্ড ছাড়ার অধিকার তার নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সর্বশেষ প্রস্তাব মঙ্গলবারের মধ্যেই পাঠানো হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র এমন একটি শান্তি প্রস্তাব বিবেচনা করছে, যা ইউক্রেনকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করতে পারে। এমন আশঙ্কায় ইউক্রেন তাদের অবস্থান স্পষ্ট রাখতে চাইছে। ইউরোপীয় মিত্ররাও উদ্বিগ্ন যে বড় ছাড় ইউক্রেনকে ভবিষ্যৎ হামলার ঝুঁকিতে ফেলতে পারে।

Manual5 Ad Code

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় আলোচকদের টানা আলোচনায় কোনও চূড়ান্ত সমঝোতা আসেনি। এরপর ইউরোপীয় নেতাদের সঙ্গে জেলেনস্কির কূটনৈতিক আলোচনা শুরু হয়। সোমবার তিনি প্রধান আলোচক রুস্তেম উমেরভের কাছ থেকে যুক্তরাষ্ট্র-রাশিয়া গোপন বৈঠকের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানার কথা ছিল। ভূখণ্ড ছাড়ের বিষয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া আমাদের ভূখণ্ড ছাড়তে বলছে, কিন্তু আমরা কিছুই ছাড়তে চাই না। ইউক্রেনের আইন, সংবিধান ও আন্তর্জাতিক আইনের অধীনে আমাদের কোনোভাবেই এটা করার অধিকার নেই। নৈতিকভাবেও না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code