যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশীদের ফিরিয়ে নিতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে সরকার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বাংলাদেশ হাই কমিশন লন্ডনের বিশেষ উদ্যোগে ও অনুরোধে বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশীদের ফিরিয়ে নিতে একটি বিশেষ ভাড়া করা বিমানের ব্যবস্থা করেছে। সরকারের নির্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট ভাড়া ও পরিচালনা করবে, যা আগামী ১০ মে রোববার লন্ডনের হিথ্রো এয়ারপোটে অবতরণে করে একই দিনে যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

Manual3 Ad Code

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গত মার্চ মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হওয়ার পর বাংলাদেশ হাই কমিশন লন্ডন যুক্তরাজ্যে যেসব বাংলাদেশী নাগরিক, বিশেষ করে ছাত্র-ছাত্রী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের ফলে আটকেপড়ে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে এবং তাদের বাংলাদেশে যাতে ফিরিয়ে নেয়া যায় সেজন্য হাই কমিশনে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেয়। এর ফলে বিপুল সংখ্যক বাংলাদেশী ছাত্র-ছাত্রী “বাংলাদেশ হাই কমিশন, লন্ডন কোভিড-১৯ জরুরি প্রত্যাবাসন কমিটির সাথে নিজেদের নাম তালিকাভূক্তি করে। এ প্রেক্ষিতে বাংলাদেশ হ্ইা কমিশন লন্ডন বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমান বাহিনীর সাথে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য সাফল্যের সাথে এই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে।

Manual7 Ad Code

ইতোপূর্বে যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ অফিস এবং ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসকে অনুরোধ করায় যুক্তরাজ্য সরকার বাংলাদেশ থেকে ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভাড়া করা বিশেষ বিমানে ১০০ বাংলাদেশী ছাত্র-ছাত্রীকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরিয়ে নিতে সম্মত হয়। এ জন্য বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্য সরকার, বিশেষ করে যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ অফিস এবং ফরেন ও কমনওয়েলথ অফিসের দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী মান্যবর লর্ড তারিক আহমেদ এবং ঢাকাস্থ যুক্তরাজ্য দূতাবাসকে বিশেষভাবে ধন্যবাদ জানায়। কিন্তু যুক্তরাজ্য থেকে দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশীদের সংখ্যা ক্রমাগত বাড়ার পরিপ্রেক্ষিতে লন্ডন হাই কমিশনের বিশেষ উদ্যোগে ও অনুরোধে বাংলাদেশ সরকার বাংলাদেশ এয়ারফোর্সের মাধ্যমে এ বিশেষ ভাড়া করা বিমানের ব্যবস্থা করে।

যেসব বাংলাদেশী নাগরিক যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরত যেতে চান বাংলাদেশ হাই কমিশন তাদের অনতিবিলম্বে বাংলাদেশ হাই কমিশনের নিম্নোক্ত লিংকে https://forms.gle/4x4JKfy9jxGDaujL7 রেজিস্ট্রেশন করার পরামর্শ দিচ্ছে। ভাড়া করা এ বিশেষ বিমানে আসন সংখ্যা সীমিত থাকায় যাত্রীদের “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর বাংলাদেশ হাই কমিশনের জরুরি প্রত্যাবাসন কমিটি প্রত্যেক যাত্রীর সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে বিমানের ভাড়া ও যাত্রার সময়সূচির ব্যাপারে বিস্তারিত অবহিত করবে।

বাংলাদেশে বর্তমানে যে সব যাত্রী আটকে পড়ে আছেন এবং যুক্তরাজ্যে ফেরত আসতে চান তারাও অবিলম্বে বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সাথে নিম্নলিখিত লিংকে রেজিস্ট্রেশন করতে পারেন https://www.baf.mil.bd/bafwt/tickets.php.

বাংলাদেশ হাই কমিশন লন্ডন বাংলাদেশ এয়ারফোর্স, ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথ্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে যাতে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশীদের বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরত আসা যাত্রীদের প্রত্যাবসন সফলভাবে সম্পন্ন করা যায়।

Manual7 Ad Code

এই বিশেষ প্রত্যাবসন ফ্লাইট সম্পর্ক আরো তথ্যের জন্য বাংলাদেশ হাই কমিশনের নিম্নোক্ত টেলিফোন ও ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে: +৪৪-০৭৭৬৯৪৪১০৩০, +৪৪-০৭৪০৪৬৮৭৭৪৫ এবং ইমেইল: mahfuza.sultana@mofa.gov.bd ও monirul.hoque@mofa.gov.bd.

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code