

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাজ্যের কার্যকরী পরিষদের এক জরুরী সভায় দলীয় গঠনতন্ত ও শৃংখলা ভঙ্গের অপরাধে কয়েকজন সদস্যর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ৬ই সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত এই সভায় ব্যাপক আলাপ আলোচনার পর লন্ডন,লুটন,বার্মিংহামসহ বিভিন্ন শহরে থাকা যুক্তরাজ্য জাসদের এসব নেতাকর্মীদের দলীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া ছাড়াও কেনো তাদের দলীয় সদস্যপদ বাতিল করা হবে না, তা আগামী ২১ দিনের মধ্যে কারন দর্শানোর র্নিদেশ প্রদান করা হয়। এছাড়া সভা থেকে আগামী ৩১ অক্টোবর দলীয় প্রতিষ্টার্বাষিকী ও অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুক্তরাজ্য জাসদের সভাপতি মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু ও যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে বিভিন্ন আন্দোলনে জাসদের শহীদ সকল নেতা-কর্মীদের আত্মদানের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জরুরী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিয়ুর রহমান মতিন,যুক্তরাজ্য জাসদের সাবেক সভাপতি সামসুল আবেদিন নেসওয়ার,সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান র্নিবাহী পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক,সহ-সভাপতি মজিবুল হক মনি,সহসভাপতি ও গ্রেটার লন্ডন জাসদের সভাপতি সৈয়দ এনামুল হক বদরুল, যুগ্ম সাধারন সম্পাদক ও র্বামিংহাম জাসদের আহবায়ক সালেহ আহমদ,যুগ্ম আহবায়ক সুহেল আহমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও কাজী দিল্ওয়ার হোসেন,দপ্তর সম্পাদক ও গ্রেটার লন্ডন জাসদের সাধারন সম্পাদক সামসুজ্জামান সাবুল,অর্থ বিষয়ক সম্পাদক রেদ্ওয়ান খাঁন,যুক্তরাজ্য জাসদের কার্যকরী পরিষদের সিনিয়র নেতা কয়সর আহমদ,যুক্তরাজ্য জাসদের কার্যকরী পরিষদের সদস্য ফখরুল ইসলাম এবং যুক্তরাজ্য নারীজোট আহবায়ক ও কার্যকরী পরিষদের সদস্য রুবী হক প্রমূখ। দলীয় প্যাডে যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাসদের শৃংখলা ভঙ্গের অপরাধে যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয় তারা হলেন, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য শামীম আহমদ,সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম লোদী, প্রচার ও যোগাযোগ সম্পাদক সৈয়দ এলাহী হক সেলু,পরিবেশ বিষয়ক সম্পাদক জুনেদুর রহমান জুনেদ,কার্যকরী কমিটির সদস্য হুমায়ুন কবীর (র্বামিংহাম),নিজাম উদ্দিন (র্বামিংহাম),সুহেল আহমদ (লুটন,বেডর্ফোডশায়ার),শাহ এনামুল হক জুয়েল (লুটন,বেডর্ফোশায়ার),হেলাল আহমদ (লন্ডন) এবং সামসুজ্জামান ফখরু। প্রেস বিজ্ঞপ্তি