যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক হচ্ছে তিন পরাশক্তি: শি, পুতিন ও মোদি

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

বিশ্ববাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছে তিন পরাশক্তি রাশিয়া, চীন ও ভারত। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিতব্য একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এক মঞ্চে উঠছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি। এই ফোরামে শি পুতিন, মোদি ছাড়াও ২০টির বেশি দেশের বিশ্বনেতাকে একত্রিত করবেন বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র নীতিকে জবাব দিতে চান তারা।

Manual8 Ad Code

মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যে এক মঞ্চে শি, পুতিন ও মোদির এ উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তাসহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত। এ ছাড়া এ বৈঠক হবে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্যও একটি কূটনৈতিক বিজয়।

Manual2 Ad Code

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন থিয়েনচিনে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে পুতিন, মোদি ছাড়াও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত থাকবেন। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছরের বেশি সময় পর চীন সফর করবেন। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে মারাত্মক সীমান্ত সংঘাতের পর উত্তেজনা প্রশমনের জন্য দুই দেশ একসঙ্গে কাজ করছে।
এর আগে গত বছর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেন। সে সময়ও মোদি ও শি এক মঞ্চে পুতিনের সঙ্গে উপস্থিত ছিলেন।

দ্য চায়না-গ্লোবাল সাউথ প্রজেক্ট গবেষণা সংস্থার প্রধান এরিক ওলান্ডার বলেন, শি এ সম্মেলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইবেন। যেন তিনি দেখাতে পারেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থা কেমন হতে পারে এবং চীন, ইরান, রাশিয়া ও ভারতের বিরুদ্ধে হোয়াইট হাউসের সব প্রচেষ্টা তেমন কার্যকর হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পুতিন ও মোদি
  • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক হচ্ছে তিন পরাশক্তি: শি
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code