ট্রাম্প অর্গানাইজেশনের কর সংক্রান্ত তথ্যাদি জমা দিতে সমন জারি

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক সংবাদদাতা :: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার দুই অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক আবাসন প্রতিষ্ঠান ‘ট্রাম্প অর্গানাইজেশন’কে তাদের অর্থকড়ি লেনদেনের রেকর্ড দেখানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবিধান লঙ্ঘন করে বিদেশি সরকারের সাথে লেনদেন করার অভিযোগ ওঠায় এই আদেশ দেওয়া হয়। রয়টার্স

Manual6 Ad Code

অ্যাটর্নি জেনারেলদ্বয় ট্রাম্প অর্গানাইজেশনের রাজস্বের কাগজপত্র ও কর সংক্রান্ত তথ্যাদি জমা দিতে সমন জারি করেছেন। মার্কিন বিচারবিভাগ এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ২০১৭ সালের জুনে অভিযোগপত্র গঠন করা হয়। সেখানে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পরও তার লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন। যা মার্কিন সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code