নেইমারকে ফেরানো উচিত হবে না বার্সার’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সময় কীভাবে সব বদলে দিতে পারে তার বড় উদাহরণ নেইমার জুনিয়র। বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা সময়কে পায়ে ঠেলে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু যা ভেবেছিলেন হয়েছে ঠিক তার উল্টো। নেইমার আসার আগেই ফ্রান্সের ঘরোয়া ফুটবলের বাকি সব ক্লাবকে পেছনে ফেলে দিয়েছিল পিএসজি। দলবদলের বিশ্বরেকর্ড গড়ে নেইমারকে কেনার পরও সেই অবস্থান ধরে রেখেছে দলটি। কিন্তু যে কারণে তাকে কেনা হয়েছে তা আর পূরণ হয়নি। অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে ফরাসি চ্যাম্পিয়নদের। নেইমারের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে তরুণ কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড ক্রমেই নেইমারের জায়গা দখল করে নিয়েছেন। অর্থাৎ, যে নেইমার কিনা মেসির ছায়া থেকে বের হতে চেয়েছিলেন, সেই তিনিই এখন এমবাপ্পের ছায়ায় ঢাকা পড়ে গেছেন। তবে পিসজিতে যাওয়ার দুই মৌসুম পার হতেই ফের বার্সায় ফেরার জন্য উন্মুখ হয়ে পড়েন নেইমার। কিন্তু চাইলেই তো আর সম্ভব না। যে প্রক্রিয়ায় তিনি ক্যাম্প ন্যু ছেড়ে গেছেন তাতে তার প্রতি একটা ক্ষোভ তো কাতালান জায়ান্টদের মনে রয়েই গেছে। তার ওপর আবার আকাশছোঁয়া দাম। ফলে গত গ্রীষ্মে তার স্বপ্ন পূরণ হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code