‘বেঁচে থাকতে কার কাজে আসব জানি না, মরণের পর যেন আসতে পারি, তাই দেহদান’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তাঁর এবারের জন্মদিনে নতুন একটি ইচ্ছার কথা জানালেন। বললেন, মরণোত্তর দেহ দান করবেন তিনি। গত সপ্তাহে এ ব্যাপারে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন বলেও জানালেন ৩০ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রী।

Manual1 Ad Code

আজ ৮ ডিসেম্বর, স্পর্শিয়ার জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এদিন তাঁর ‘মরণোত্তর দেহদান’ করার ব্যাপারটি সামনে এসেছে।

স্পর্শিয়া বলেন, ‘আমার শরীরটুকু মৃত্যুর পরও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে, সেটা স্থানান্তরিত হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে, সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসাবিজ্ঞানের প্রসারে—এটা আমি মনেপ্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয়, সেটাও আমি চাই।’

Manual5 Ad Code

Manual8 Ad Code


জানা গেছে, এর মধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন। তাই মৃত্যুর পর কলেজসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর মরদেহ নিয়ে যাবেন ঢাকা মেডিকেল কলেজে।

কথায় কথায় স্পর্শিয়া এ–ও বললেন, ‘অনেক দিন ধরে আমি মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত চূড়ান্ত করি। গত সপ্তাহে ফাইনাল করি। আমার মনে হয়েছে, জীবনে বেঁচে থাকতে কার উপকারে আসব, তা তো জানি না, মরণের পর যদি কারও কাজে আসি, তাহলে জীবনটা সার্থক হয় আর কি। মরণের পর যেন কাজে আসি, তাই দেহদানের সিদ্ধান্ত। জীবনের একটা অর্থ তো লাগবে, আমার দেহটা অন্যের কাজে আসতে পারাটাই জীবনের অন্যতম একটা অর্থপূর্ণ ব্যাপার মনে হয়েছে। এখন সুস্থভাবে থাকলেই হয় আর কি।’

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে স্পর্শিয়ার কাজের শুরুটা হয়েছিল ২০১১ সালে। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর নাটক, টেলিছবি আর চলচ্চিত্রেও সমানতালে অভিনয় করেছেন। কয়েক মাস আগে শেষ করেন পিকলু চৌধুরীর ‘দাওয়াল’ ছবির কাজ।

অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও তাঁর অভিষেক ঘটেছে। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code