রাকেশ শর্মার বায়োপিক করতে আমিরের সাহায্য নিবেন শাহরুখ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :  এটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে কাজ করছেন বলিউড কিং শাহরুখ খান। এর আগে ঘটনাটিও সবার জানা। এর আগে এই চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল বলিউডের আরেক সুপারস্টার আমির খানের।

‘স্যালুট’ নামের এই বায়োপিকটি আমির ছেড়ে দিয়েছিলেন তাঁর ছবি ‘ঠগস অব হিন্দুস্তান’-এর কাজ ঠিকঠাকমতো করার জন্য। আর এর পরই আমির ব্যস্ত হয়ে যাবেন তাঁর ড্রিম প্রজেক্ট নিয়ে। ইতিমধ্যে কমবেশি সবাই জেনে গেছেন সেই প্রজেক্টটি সম্পর্কে। সেটি হলো ‘মহাভারত’।

Manual8 Ad Code

তবে ‘স্যালুট’ ছবির স্ক্রিপ্টটি দারুণ পছন্দ করেছিলেন মি,. পারফেকশনিস্ট। আর তাই তিনি চেয়েছিলেন, তাঁর করতে না পারা কাজটি যেন শাহরুখ খান করেন। কারণ তাঁর বিশ্বাস ছিল, একমাত্র শাহরুখ খানই এই চরিত্রটির জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।

জানা গেছে, শাহরুখ খানও এই ব্যাপারে এখন উৎসাহী এবং তিনিও চাচ্ছেন এই ছবিটি করার জন্য আমির খানের সাহায্য নেবেন তিনি।

Manual6 Ad Code

একটি নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, শাহরুখ যখন এই কাজটি করার কথা ভেবেছেন তখন থেকেই এই ছবি নিয়ে নানা কাজের বিষয়ে তিনি আমির খানের পরামর্শ চাওয়ার কথাও ভেবেছেন। এর আগে আমির স্যালুটে তাঁর চরিত্র নিয়ে ব্যাপাক গবেষণা চালিয়েছেন (যা তিনি সব সময় করে থাকেন), আর এ থেকেই যথেষ্ট সুবিধা পাবেন শাহরুখ বলে মনে করা হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code