লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ২ জন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে রোববার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন। রাত ১০টার সময়  রামগতিতে সড়কের পাশের বালুর স্তুপে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সাংবাদিক রাশেদ খান হেলাল উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই মোটরসাইকেল আরোহী আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
একই সময়ে লক্ষ্মীপুর শহরের পল্লীবিদ্যুত কার্যালয়ের সামনে পরিবারের জন্য কাঁচাবাজার কেনার সময় পেছন থেকে আসা দ্রুতগামীর ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চাপা দিলে ওমর  ফারুখ (৩৫) নামের এক ব্যবসায়ি নিহত হন। এসময় আহত হন সবজি ব্যবসায়ীও।
নিহত ফারুক সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কমর উদ্দিন ভূঁইয়া বাড়ির নুর মোহাম্মদের ছেলে। তিনি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার আল্লাহর দান অটো ডোর দোকানের স্বত্ত্বাধীকারী। তিনি দু’ সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনা ভাইরাস রোধে সকল বাজার বন্ধ রয়েছে। তাই রাস্তার পাশে সবজির ভ্যান দেখে পরিবারের খাবার জন্য কাঁচা বাজার করছিলেন ফারুক। বাজার সেরেই বাড়ি ফিরবেন তিনি। কে জানতো তার আর বাড়ি ফেরা হবে না। হঠাৎ নোয়াখালী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি কাভার ভ্যান ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এসময় সবজি ভ্যানে ধাক্কা লেগে সবজি ব্যবসায়ীও আহত হন। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় ফারুককে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে ব্যবসায়ী ফারুক কে মৃত ঘোষণা করে চিকিৎসক। এদিকে ঘটনার চালকসহ কাভার ভ্যান টি আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
স্বজনরা জানায়, কী হবে দুই শিশু সন্তানের ভবিষ্যৎ, তারা বাবা ফেরার পথ চেয়ে বসে আছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহতের ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে-নিহত সাংবাদিক হেলাল যায়যায়দিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি। তাৎক্ষনিক আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে সাংবাদিক হেলালসহ দুইজন গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় সড়কের পাশে বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনেই পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক হেলাল নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code