শতভাগ বিদ্যুতের আওতায় আরো ২৩ উপজেলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে আজ ২৩ উপজেলায় ৭টি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এর ফলে শতভাগ বিদ্যুতের আওতায় আসল আরো ২৩ উপজেলার লক্ষাধিক​ মানুষ।

 

প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্রগুলোর উদ্বোধন করেন। নতুন ৭টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ল ৭৯০ মেগাওয়াট। ফলে দেশের সর্বমোট উৎপাদন সক্ষমতা দাঁড়ালো ২২ হাজার ৫৬২ মেগাওয়াট।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

৭টি বিদ্যুৎকেন্দ্র হলো- রংপুরে আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলীতে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, শিকলবহা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটিয়া ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, তেঁতুলিয়া ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র ও গাজিপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

 

Manual3 Ad Code

শতভাগ বিদ্যুতায়নের আওতার ২৩ উপজেলা হলো- বগুড়ার গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ, চট্টগ্রামের লোহাগড়া, ফরিদপুরের মধুখালী, নগরকান্দা ও সালথা, গাইবান্ধার ফুলছড়ি, গাইবান্দা সদর ও পলাশবাড়ী, হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ, ঝিনাইদহের কালিগঞ্জ ও মহেশপুর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, নাটোর জেলার বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া, নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কাউখালি ও ইন্দুরকানী।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code