শামির বিরুদ্ধে এখন ‘ম্যাচ পাতানো’র তদন্ত

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক : বড্ড বাজে সময় যাচ্ছে মোহাম্মদ শামির। তাঁর বিরুদ্ধে স্ত্রীর এন্তার অভিযোগ—বিবাহবহির্ভূত সম্পর্ক, হত্যাচেষ্টা থেকে শুরু করে ম্যাচ পাতানো! ফৌজদারি মামলায় আগেই ফেঁসেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে, এবার বোর্ড তদন্ত করবে ম্যাচ পাতানোর অভিযোগ। বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন কমিটি বোর্ডের দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের প্রধান নীরজ কুমারকে অনুরোধ জানিয়েছে ভারতীয় পেসারের বিরুদ্ধে ওঠা ম্যাচ পাতানোর অভিযোগের তদন্ত করে দেখার।

Manual4 Ad Code

স্ত্রী হাসিন জাহানই অভিযোগ করেছিলেন, দুবাইয়ের এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন শামি। তিনি নাকি আলিশাবা নামের এক পাকিস্তানি রমণীর মাধ্যমে সেই টাকা নিতেন। দুবাইয়ের সেই ব্যক্তি একজন ব্যবসায়ী এবং তিনি ‘মোহাম্মদ ভাই’ নামে পরিচিত। দুর্নীতি দমন ইউনিটকে বিসিসিআই এ ব্যাপারে শামি ও হাসিনের টেলিফোন আলাপের অডিও রেকর্ডিং তদন্ত করে দেখতে বলেছে।
দিল্লি পুলিশের সাবেক প্রধান নীরজ কুমারের এই দুর্নীতি দমন ইউনিট কয়েকটি ব্যাপারে তদন্ত করবে। তারা ‘আলিশাবা’ ও ‘মোহাম্মদ ভাই’য়ের পরিচয় বের করবে, শামি ও হাসিনের টেলিফোন আলাপের রেকর্ডিং শুনে বোঝার চেষ্টা করবে, আদৌ শামি মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছেন কি না। একই সঙ্গে তারা দেখবে, টাকা নিয়ে থাকলে শামি কেন সেই টাকাটা নিয়েছিলেন। দুর্নীতি দমন ইউনিট এক সপ্তাহের মধ্যে বিসিসিআইয়ের কাছে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
বেশ কিছুদিন ধরেই শামির বিপক্ষে একটার পর একটা বিস্ফোরক অভিযোগ আনছেন তাঁর স্ত্রী হাসিন। শামি অবশ্য সেই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন বরাবরই।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code