শিশু-কিশোরদের মিলনমেলায় লন্ডনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম-বার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বাংলাদেশ হাই কমিশন আয়োজিত শিশু-কিশোরদের সুন্দর মিলন মেলায় লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট সেন্টারে চার থেকে চৌদ্দ বছর বয়সী বিপুল সংখ্যক বাংলাদেশি-ব্রিটিশ শিশু-কিশোর অসীম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু ও ব্রিটেন‘ শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। বেশ কয়েকজন শিশু বড়দের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে তাদের ধারণা ও অনুভূতি সুন্দরভাবে উপস্থাপন করে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শে অনুপ্রাণিত করার জন্যেই বাংলাদেশ হাই কমিশনের এই আয়োজন। তিনি শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর ধর্ম-বর্ণ ও জাতিভেদে মানুষের জন্য অপার ভালোবাসা, সত্য ও ন্যায়ের পক্ষে অসীম সাহসী অবস্থান এবং দেশের জন্য সীমাহীন ত্যাগের আদর্শ অনুসরণের আহবান জানান।

Manual8 Ad Code

আলোচনা অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী ও যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ বক্তব্য দেন। তারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে শিশু-কিশোরদের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।

Manual4 Ad Code

শিশু-কিশোর ও অভ্যাগত অতিথিদের নিয়ে হাই কমিশনার কেক কাটেন। ছবি: সংগৃহীত

 

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনার লন্ডন মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর দিবসটি উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোররা গান ও নাচের সুর ও ছন্দে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন বিমূর্ত করে তোলে।

 

শিশু-কিশোর ও অভ্যাগত অতিথিদের নিয়ে হাই কমিশনার বঙ্গবন্ধুর প্রতি বিনম্ভ্র শ্রদ্ধা জানিয়ে একটি কেক কাটেন এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code