লিবিয়া উপকূলে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে রাবারের নৌকা ডুবে কমপক্ষে ২৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা আইওএম।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু।

Manual2 Ad Code

আইওএম এর মুখপাত্র সাফা সেহলি জানান, লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের রাবারের তিনটি নৌকার একটু ডুবে যায়।

এসময় লিবিয়ার কোস্ট গার্ড ৪৫ জনকে উদ্ধার করে বলে জানায় আইওএম এর ওই মুখপাত্র।

Manual1 Ad Code

আফ্রিকা ও লিবিয়া থেকে অভিবাসীদের বেশিরভাগেরই পছন্দের রুট হলো ভূমধ্যসাগর। এসব অভিবাসন প্রত্যাশীরা ইটালি এবং মাল্টা হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code