তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করবে ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কয়েকদিন ধরে তুরস্কের বন্দরে আটকা ছিল ইউক্রেনীয় শস্যবহনকারী রুশ পতাকাবাহী কার্গো জাহাজ। তবে এটিকে কারাসু বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে দাবি করে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করতে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, রাশিয়ার জাহাজ ঝিবেক ঝোলি, ‘যেটি চুরি করা ইউক্রেনীয় শস্যে পূর্ণ ছিল। তুর্কি কর্তৃপক্ষের কাছে অপরাধমূলক প্রমাণ উপস্থাপন করার পরও কারাসু বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে’। তিনি আরও বলেন, এমন অগ্রহণযোগ্য পরিস্থিতি স্পষ্ট করতে কিয়েভে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ডাকা হবে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

 

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code