ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’ মুক্তি পেয়েছে গেল ২১ মার্চ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেলেও প্রদর্শন করা যাবে না লেবাননে। কারণ দেশটিতে এরইমধ্যে নিষিদ্ধ করা হয়েছে চলচ্চিত্রটি।
কারণ হিসেবে বলা আছে চলচ্চিত্রটিতে রয়েছেন এক ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত।

Manual6 Ad Code

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। সিনেমায় গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা ও রাজনৈতিক প্রেক্ষাপটে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

লেবানিজ এক চলচিত্র সংস্থা জানায়, বেশ আগে থেকেই ইসরায়েলি হিসেবে নিষিদ্ধের তালিকায় রয়েছেন গ্যাদত। ফলে তার অভিনীত কোনো সিনেমায় দেশটিতে মুক্তি পায়নি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইসরায়েলি অভিনেত্রী লেবানন
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code