সাবলীল হিন্দি আর তেজদীপ্ত সংলাপে মিথিলার নতুন অবতার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: প্রায় দুই বছর ধরে আলাপ চলছে টলিউডের সিনেমা ‘মায়া’কে ঘিরে। প্রথম কারণ ছবিটিতে কলকাতার ১৮ জন পরিচিত শিল্পী অভিনয় করেছেন এতে। আর দ্বিতীয় কারণ এতে একমাত্র বাংলাদেশী হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

Manual7 Ad Code

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় তৈরি হলো রাজর্ষি দে’র এই ছবি। যাতে মাহিরা থেকে মায়া হয়ে ওঠার গল্প উঠে আসবে মিথিলার মধ্য দিয়ে। যা পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এপ্রিলে। সেই লক্ষ্যে ২৮ মার্চ প্রকাশ হয়েছে ছবিটির সাড়ে তিন মিনিটের ট্রেলার।

Manual3 Ad Code

ট্রেলার দেখেই অনুমেয়, এতে মিথিলার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তারচেয়েও বড় বিষয়, ট্রেলারের বেশিরভাগ জুড়ে দেখা গেছে মিথিলার নানা রূপ এবং তেজদীপ্ত হিন্দি সংলাপ। প্রমিত বাংলা ভাষায় মিথিলার অভিনয়ের কদর বেশ পুরনো, সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে তার ইংরেজি কবিতার প্রশংসাও কম নয়। এরমধ্যে ‘মায়া’র ট্রেলার দিয়ে টলিউড থেকে মিথিলা যেন জানান দিলেন বলিউড যোগ্যতার কথাও! কারণ, এতে তার মুখে হিন্দি সংলাপগুলো ছিলো বেশ সাবলীল।
‘মায়া’র সুবাদে অভিনেত্রীর ভাষাজ্ঞান নিয়ে যখন চর্চা হচ্ছে নেটপাড়ায়, তখন অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন ব্র্যাক কর্মকর্তা হিসেবে উগান্ডার শিশু উন্নয়ন কার্যক্রম নিয়ে। সেখান থেকেই ভাষাবিষয়ে কথা বললেন মিথিলা, জানালেন ‘মায়া’ উচ্ছ্বাস।

অভিনেত্রী জানান, এই ছবিতে তার ৭০ ভাগ সংলাপই হিন্দি ভাষায়। জানার আগ্রহ হলো, হিন্দি সংলাপ আয়ত্তে আনতে কতোটা গলদঘর্ম হতে হলো! জবাবে ছক্কা হাঁকালেন। বললেন, ‘‘হিন্দি আমি এমনিতেই ভালো বলতে পারি। তাই খুব একটা প্র্যাকটিস করতে হয়নি। এর আগে ‘একাত্তর’ নামের একটি সিরিজেও আমি হিন্দি ভাষায় অভিনয় করেছি। তবে এবারের পরিধিটা বেশ বড় ছিলো। এবং আমি আনন্দ নিয়েই কাজটি করেছি।’’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code