ইফতার বিতরণে ব্যস্ত আফরান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমার শুটিংয়ের জন্য ক’দিন ধরে চট্টগ্রামে অবস্থান করছেন ছোট পর্দার বড় অভিনেতা আফরান নিশো। তবে শনিবার (১ এপ্রিল) বিকালে শুটিং ইউনিট পেরিয়ে চমকে দিলেন এই অভিনেতা। অংশ নিলেন চট্টগ্রামের একটি ইফতার আয়োজনে। যেখানে দেখা গেলো অভিনেতা নিজেই আগতদের ইফতার বিতরণে ব্যস্ত সময় পার করছেন।

জানা গেছে, সেখানে দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে প্রায় ১২শ অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর আয়োজন করা হয়েছে। শুটিং সেট থেকে শনিবার (১ এপ্রিল) বিকালে সে আয়োজনে হাজির হন নিশো।

Manual8 Ad Code

খাবার বেড়ে দেওয়ার ফাঁকে নিজের অনুভূতিও জানালেন অভিনেতা। বললেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই সাধারণ একজন। নিজেকে অসাধারণ মানুষ মনে করি না। আমরা কখনোই চাই না বৈষম্য বাড়াতে। আমাদের ধর্ম বলুন কিংবা সামাজিকভাবেও বলা হয় যে, সবাই মিলেমিশে থাকি। সুতরাং এত বিভাজন আমি নিজেও পছন্দ করি না।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code