দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াল আমির খানের ‘সিতারে জমিন পার’

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual8 Ad Code

২০ জুন মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। এই সিনেমা দিয়ে তিন বছর পর প্রেক্ষাগৃহে ফিরলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। প্রথম দিনে দর্শক টানতে না পারলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াল এস প্রসন্ন পরিচালিত সিনেমাটি। প্রথম দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫০ কোটি রুপি।

প্রথম দিন ভারতে মাত্র ১১ কোটি রুপি আয় করে সিতারে জমিন পার। অনেকেই ধরে নিয়েছিলেন ভরাডুবির পথে এগোচ্ছে সিনেমাটি। কিন্তু দ্বিতীয় দিনেই বদলে গেল চিত্র। এদিন ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে প্রথম দুই দিনে ৩২ কোটি রুপি ঘরে তুলেছে এই সিনেমা। ভারতের বাইরে আয় করেছে আরও ১৮ কোটি রুপি। তৃতীয় দিন এই আয় আরও বাড়বে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা। ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিতারে জমিন পার। নির্মিত হয়েছে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

Manual7 Ad Code

সিতারে জমিন পারে বড় একটা ঝুঁকি নিয়েছেন আমির খান। প্রেক্ষাগৃহের পর ওটিটিতে মুক্তি না দিয়ে সরাসরি ইউটিউবে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও ১২০ কোটি রুপিতে সিতারে জমিন পারের ডিজিটাল স্বত্ব কিনতে চেয়েছিল। তবে বিনয়ের সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমির। জানা গেছে, আরও বেশি দামের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর প্রস্তাব ফেরাননি আমির, বরং তিনি চাইছেন সিনেমা মুক্তির এই পদ্ধতিটা বদলে দিতে।

Manual7 Ad Code

ইউটিউবে মুক্তি পেলেও বিনা মূল্যে দেখা যাবে না সিনেমাটি, দেখতে হবে ‘পে পার ভিউ’ সিস্টেমে। অর্থাৎ দর্শককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে উপভোগ করতে হবে সিনেমাটি।

Manual1 Ad Code

২০০৭ সালের ‘তারে জমিন পার’-এর আঙ্গিকে তৈরি হয়েছে সিতারে জমিন পার। ওই সিনেমায় বিশেষভাবে সক্ষম এক শিশুর সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। আমির ছিলেন অঙ্কন শিক্ষকের চরিত্রে। নতুন সিনেমা সিতারে জমিন পারে আমিরকে দেখা যাবে রাগী কোচের ভূমিকায়। যাকে বদলে দেয় বিশেষভাবে সক্ষম একদল শিশু।

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code