ক্যামেরার পেছনের মানুষটির নাম জানালেন তিশা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: দর্শনীয় স্থানে ঘুরতে পছন্দ করেন তানজিন তিশা। সাম্প্রতিক সময়ে একাধিক দেশ ভ্রমণ করেছেন তিনি। সর্বশেষ চষে বেড়িয়েছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। যদিও সফরটা ছিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়াকে কেন্দ্র করে। তবে রথ দেখতে গিয়ে কলাও বেচে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী!

Manual1 Ad Code

মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর কানকুনে গিয়েছিলেন তিশা। নীল-ফিরোজা রঙের সমুদ্রকে পেছনে রেখে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন। এ সময় তার পরনে দেখা গেছে বেগুনি রঙের ওপর ফুল প্রিন্ট করা একটি টপ। মাথায় ছিল কালো হ্যাট, হাতে ব্যাগ, চোখে সানগ্লাস।

Manual1 Ad Code

ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, ‘হেই মাই লাভ’। কিন্তু ছবি তুলে দিয়েছেন কে, তা উল্লেখ করেননি অভিনেত্রী। ফলে রহস্য দানা বাঁধে নেটিজেনদের মনে। প্রশ্ন ওঠে, তিশার ছবিগুলো আসলে কে তুলে দিয়েছেন? তাকে উদ্দেশ্য করেই কি ক্যাপশনের ভালোবাসার বার্তাটি লিখেছেন তিনি?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code