কোকতে রহমতুল্লাহর গান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: কিংবদন্তি সুরকার লাকী আখন্দ ও কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর প্রতি সম্মান জানানো হলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘ঘুম ঘুম’ গানের ফিউশনের মাধ্যমে। গানটি গেয়েছেন প্রতিভাবান তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা। আর সংগীত প্রযোজক হিসেবে ছিলেন শুভেন্দু দাশ শুভ।

Manual7 Ad Code

রবিবার (২৩ জুলাই) বিকালে গানটি উন্মুক্ত হয় অন্তর্জালে। মূল গানটি এস এম হেদায়েতের লেখা, লাকী আখন্দের সুর করা এবং শাহনাজ রহমতুল্লাহর গাওয়া। ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ঘুড্ডি’-তে গানটি প্রথমবারের মতো ব্যবহৃত হয়। পাকিস্তান থেকে দেশে ফেরার পর, ‘ঘুম ঘুম’ ছিল শাহনাজ রহমতুল্লাহর প্রথম গাওয়া গান। জনপ্রিয় এই চলচ্চিত্রটি সদ্য স্বাধীন বাংলাদেশের তরুণ, মুক্ত পরিবেশকে তুলে ধরে। সেই একই পরিবেশটি উঠে এসেছে এই গানে।
এই কালজয়ী গানটিকে নতুনভাবে পরিবেশন করতে গিয়ে বাংলা গানের সাথে জ্যাজ সংগীতকে মিলিয়ে ফিউশন করেছে কোক স্টুডিও বাংলা। সোনালি দিনের অসাধারণ এই বাংলা গানটিতে নতুন প্রাণ দিয়েছেন তরুণ শিল্পীরা। জ্যাজের জাদুর সাথে নস্টালজিয়ার মিশ্রণে তৈরি হয়েছে চমৎকার একটি কম্পোজিশন। ল্যাটিন বিট গিটার, ট্রম্বোন ও ডাবল বেইজের সাথে মিশে শুভেন্দু দাশ শুভর সংগীতায়োজন এবং ফাইরুজের গম্ভীর কণ্ঠ শ্রোতাদের নিয়ে যায় এক জাদুময় অভিজ্ঞতায়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code