নিজের কষ্ট ও সন্তুষ্টির কারণ জানালেন জাহ্নবী কাপুর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বাণিজ্যিক সাফল্য উল্লেখযোগ্য না হলেও শেষ দুটি ছবিতে প্রশংসা কুড়িয়েছেন জাহ্নবী কাপুর। ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’ নামের সিনেমা দুটিতে নিজেকে ভেঙেছেন তিনি। চরিত্রের গভীরে প্রবেশ করে মুগ্ধতা ছড়িয়েছেন দর্শকমনে। বুঝিয়ে দিয়েছেন, কেবল পারিবারিক প্রভাব-প্রতিপত্তি নয়, নিজের গুণেই তিনি লম্বা পথ ছুটবেন।

Manual7 Ad Code

কিন্তু নিন্দুকের মুখ তো আর বন্ধ থাকে না। নিন্দা, সমালোচনা হরহামেশাই তেড়ে আসে। বলা হয়, নেপোটিজম বা স্বজনপ্রীতির সুবাদে বলিউডে কাজ করছেন জাহ্নবী।

Manual1 Ad Code

এতটা পথ পেরিয়ে এসেও যখন এসব কটাক্ষ শুনতে হয়, তখন কষ্টই লাগে এ তরুণ অভিনেত্রীর। তার ভাষ্য, “এটা সত্যিই খুব কষ্টের, যখন আপনি নিজের সর্বোচ্চ শ্রম ঢেলে দিচ্ছেন কাজে, ঘাম-রক্ত ঝরাচ্ছেন কিংবা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, অথচ কিছু অজ্ঞাত লোক বলে দিচ্ছে, ‘অভিনয় তো পারো না, তাহলে কেন করো? নেপোটিজমের সন্তান!’ এভাবেই এক মুহূর্তের মধ্যে তারা আপনাকে নিচে নামিয়ে ফেলে!”

নিন্দুকদের নিয়ে সাধারণত কথা বলেন না জাহ্নবী। বরং নিজের অবস্থান নিয়েই তার সন্তুষ্টি। বললেন, ‘আমার শক্তি এবং দুর্বলতা আমি জানি। কোন কাজটি ভালো করেছি, কোনটি করতে পারিনি, এটা আমি বুঝি। অহংকারী শোনাবে যদিও, তবু বলি, আমি এটাও জানি যে, কখন আমি উন্নতি করেছি আর নিজের সবটুকু চেষ্টা দিয়েছি। আমার মনে হয়, শেষ দুটি ছবির মাধ্যমে আমি অন্তত এটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি যে, অভিনয়শিল্পী হিসেবে আমার কিছু দেওয়ার আছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code