নায়িকার প্রস্তাব ফেরালেন সঞ্চালক দীপ্তি

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

দেশের অন্যতম প্রযোজক আব্দুল আজিজকে ফেরালেন আলোচিত সঞ্চালক দীপ্তি চৌধুরী। যিনি সাম্প্রতিক সময়ে বিচারপতি মানিক-কাণ্ডে তুমুল প্রশংসিত ও সমর্থিত হয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। সেই দীপ্তিকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

বিষয়টি নিয়ে আব্দুল আজিজ বলেন, ‘সমসাময়িক ঘটনা নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প-চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

বলা দরকার, সাধারণত আব্দুল আজিজ কিংবা জাজ মাল্টিমিডিয়ার প্রস্তাব ফেরত আসে না। কারণ এই ব্যানার থেকে অনেক নায়ক-নায়িকার জন্ম হয়েছে। নায়ক বাপ্পী, সাইমন, রোশান ছাড়াও জাজের হাত ধরে রূপালি দুনিয়ায় সফলতার সঙ্গে নাম লিখিয়েছেন— মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিণ, পূজা চেরীসহ অনেকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code