আসছে মহানগর ২

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ২০২১ সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় ওটিটি অধ্যায়ে। অথবা দুই বাংলার পর্দায়। আবার এভাবেও বলা যায়, সময়ের বিপরীতে দাঁড়িয়ে ভিজ্যুয়াল অধ্যায়ে এতোটা সাহসী গল্প আগে কেউ করেনি। এটাও বলা দরকার, যে তুখোড় অভিনেতাকে মানুষ প্রায় হারাতে বসেছিলো কমেডি চিত্রনাট্যের চাপে, তাকেই যেন পুনর্জীবন দিলো এই কাজটি।

বলা হচ্ছে হইচই অ্যাপের ‘মহানগর’ সিরিজ কিংবা ওসি হারুনের বেশে মোশাররফ করিমের ম্যাজিক অথবা আশফাক নিপুণের সাহসিকতার গল্প।

Manual7 Ad Code

মাঝে প্রায় দুই বছরের অপেক্ষা শেষে দর্শকদের সামনে ফের হাজির হলেন ভয়ংকর ওসি হারুন। শনিবার (২৫ মার্চ) বিকালে প্রকাশ হলো সিরিজটির দ্বিতীয় সিজনের টিজার। যেখানে যথারীতি চমকে দিলেন ওসি হারুন। ভয়েস ওভারে বলে গেলেন এই শহরের নির্মম বাস্তবতার গল্প এবং সেটিকে মোকাবিলা করার স্টেটমেন্ট।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code