হাজার কোটি টাকার মালিক “জেমস বন্ড”

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

এর মাঝে ব্রিটিশ অভিনয়শিল্পী র‍্যাচেল ঘর বেঁধেছেন মার্কিন পরিচালক ড্যারেন অ্যারোনফস্কির সঙ্গে। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত এক দশক তাঁরা কাটান এক ছাদের নিচে। অন্যদিকে ড্যানিয়েল ২০০৪ সাল পর্যন্ত প্রেম করেন এক জার্মান অভিনেত্রীর সঙ্গে। পরের বছরই এক মার্কিন প্রযোজকের সঙ্গে সেরে ফেললেন মন দেওয়া–নেওয়ার কাজ। তারপর ২০১০ সালে আবার দেখা হলো ১৯৯৪ সালে বন্ধু হওয়া ড্যানিয়েল আর র‍্যাচেল ওয়াইজের। দুজনার প্রেমটা হলো ক্যামেরার সামনে। এবার ‘ড্রিম হাউস’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তাঁরা বাঁধলেন স্বপ্নের ঘর। পরের বছরই বিয়ে করে ফেলেন এই জুটি। ২০১৮ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের কন্যা।

Manual8 Ad Code

ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বড় পর্দার এই ‘জেমস বন্ড’। ব্রিটিশ সাময়িকী জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেগ বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবন একান্তই আমার। আমি চাই না মানুষ আমাদের ব্যক্তিগত সম্পর্ককে ফুটবল বানিয়ে খেলুক।’ এদিকে পঞ্চম আর শেষবারের মতো বন্ডরূপে দেখা দেবেন ‘নো টাইম টু ডাই’ সিনেমায়। ২৪তম বন্ডের সিনেমা ‘স্পেকট্রা’তে অভিনয় করে খুবই বিরক্ত ছিলেন। আর এবার ঘোষণা দিয়েছেন, ‘আর যা-ই হই না কেন, বন্ড না। আর কত? বন্ড হতে হতে আর হাত, পা, পাঁজর ভাঙতে ভাঙতে আমি বিরক্ত। অনেক তো হলো, আর কত!’

শেষবার বন্ড হওয়ার জন্য ড্যানিয়েল পারিশ্রমিক নিয়েছেন ২৫ মিলিয়ন ডলার বা ২১১ কোটি টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ এক হাজার কোটি টাকা প্রায়।

Manual4 Ad Code

প্রথমবার ঘোষিত হয়েছিল, ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের এপ্রিলে। এরপর করোনার প্রকোপে বারবার পিছিয়ে যায় মুক্তির তারিখ। চতুর্থবারের মতো নতুন মুক্তির দিন ঠিক করা হয়েছে ৮ অক্টোবর। ভক্তরা বিরক্ত হয়ে এই ছবির নাম দিয়েছে ‘মি. লেট’। ‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজো ফুকুনাগা। বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগ এবং খল চরিত্রে দেখা যাবে রামি মালিককে। আরও আছেন লিয়া সিডক্স, নওমি হ্যারিস, ক্রিস্তফ ওয়াল্টজ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code