বিটিভির আনন্দমেলায় এবার যা থাকছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: 

Manual5 Ad Code

প্রতি ঈদের মতো এবারও বাংলাদেশ টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। বর্ণিল আয়োজনের এই অনুষ্ঠানটিতে উপস্থাপক হিসেবে দেখা যাবে জনপ্রিয় জুটি ফেরদৌস এবং পূর্ণিমাকে। করোনার প্রতিকুল পরিস্থিতির মাঝেও দর্শকপ্রিয় অনুষ্ঠানটিতে থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ছোট পর্দার তারকা মেহজাবীন চৌধুরীর বিশেষ পরিবেশনা। এছাড়া প্রয়াত অভিনেত্রী কবরীর স্মরণে তারই সিনেমার কালজয়ী গান ‘সে যে কেনো এলো না’র সঙ্গে নাচতে দেখা যাবে অভিনেত্রী তারিনকে। এছাড়া দুই বাংলার ছয় শিল্পী মিলে করেছেন একটি বিশেষ গান। যা ভিডিও আকারে দেখানো হবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন এপার বাংলার তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা এবং ওপার বাংলার রাঘব চ্যাটার্জি, জয় সরকার ও উষা উত্থুপ। কবির বকুলের কথায় এটির সুর-সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code