ভারত থেকে শুরু বায়োপিক শুটিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আগামী ২৫ জানুয়ারি ভারতের মুম্বাই থেকে শুরু হচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ। চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত। আর এতে অংশ নিতে সিনেমার শিল্পী-কলাকুশলীরা ২০ জানুয়ারির মধ্যে ঢাকা থেকে মুম্বাইয়ের বিমান ধরবেন। টানা আড়াই মাস লাগাতার চলবে এর কাজ। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ছবি সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে। তবে এ বিষয়ে নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন প্রত্যেকে। প্রথমে বাংলাদেশে ছবিটির শুটিং করার কথা ছিল। তবে করোনায় সব পরিকল্পনা ভেস্তে যায়। গত ১৭ মার্চ এফডিসিতে আয়োজন করা হয়েছিল মহরত। করোনার কারণে দ্রুত তা বাতিল করতে হয়।  ‘বঙ্গবন্ধু’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা, আরেফিন শুভ, জান্নাতুল সুমাইয়া হিমি, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদের মধ্যে একাধিক শিল্পী আগামী ১৯ জানুয়ারি মুম্বাই যাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code