কলকাতার ‘গু কাকু’-তে মোশারফ করিম, সঙ্গে ঋত্বিক-তনুশ্রী 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ তুখোড় অভিনেতা মোশারফ করিমকে শিগগির কলকাতার আরো একটি সিনেমায় দেখা যাবে। ‘গু কাকু’ নামে এ সিনেমার শ্যুটিং শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এ সিনেমায় মোশারফ করিমের সঙ্গে আরো থাকছে ঋত্বিক চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী।

Manual7 Ad Code

পরিচালক মণীশ বসু জানিয়েছে, এ কাকু আসলে কাল্পনিক। আর এই কাকুকে কেন্দ্র করেই ‘গু কাকু- দ্য পটি আঙ্কল’।

Manual4 Ad Code

‘ভূতের ভবিষ্যৎ’-এর দশ বছর পূর্তি উপলক্ষে এই ছবি প্রযোজনা করছে মোজো প্রোডাকশনস।

Manual3 Ad Code

‘গু কাকু’র পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল। পরিচালকের কথায়, “একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই ছবিতে।”

এ সিনেমায় আরো অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা।

Manual8 Ad Code

তবে ‘গু কাকু’-র ভূমিকায় কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code