জার্মান আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে দোআ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি হল রুমে দিবসটি উদযাপিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Manual5 Ad Code

জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক মাবু জাফর স্বপন এর সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন হাকিম টিটু।

 

সভায় বক্তব্য রাখেন- জার্মান আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রফেসর শরিফুজ্জামান, সাহাবুদ্দিন, মাহফুজ ফারুক, মোবারক আলী ভূঁইয়া বকুল, নজরুল ইসলাম খালেদ, নোমান হামিদ ও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মিউনিখ, হামবুর্গ, নর্দার্ন ভেস্ট ফেলেনসহ বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করেন।

Manual2 Ad Code

সভায় বক্তারা ধান্দাবাজ ও হাইব্রিডমুক্ত প্রকৃত মুজিব সৈনিকদের নিয়ে অচিরেই জার্মান আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আগামী বৎসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code