ভারতের তামিলনাড়ুতে দাবানলে ৫ পর্বতারোহীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দাবানলে অন্তত পাঁচ কলেজ ছাত্র মারা গেছে। সোমবার দেশটির পুলিশ একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রবিবার ৪০ জনের একটি দল কুরঙ্গিণী পাহাড়ে উঠার সময় এই ঘটনা ঘটে। পর্বতারোহীদের অধিকাংশই কলেজ ছাত্র। পাহাড়টি রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ‘রবিবার রাতে ঘটনাস্থলে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এসময়ে পাঁচ ছাত্রের পুড়ে যাওয়া লাশও উদ্ধার করা হয়।’ সিনহুয়া।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code