আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

সুব্রত চৌধুরী:

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এক ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর ) ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।

‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় মাংস, তাজা শাকসব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

Manual5 Ad Code

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’। আমেরিকান রেডক্রস এর সদস্যরাও ফুড ব্যাংক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসাবে অংশগ্রহন করে।

কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন, মোঃ আইয়ুব, মনিরুজামান, বেলাল হোসেন, মোঃ নাসির প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code