ভয়কে জয় করেছেন ক্যাটরিনা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

ক্যাটরিনা কাইফ। বলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নায়িকা। গ্ল্যামার আর অ্যাকশনে নিজেকে অনন্য করে তুলেছেন তিনি। তবে গল্পপ্রধান ছবিতে তাকে পাওয়া যায়নি। এবার সেই শূন্যতা পূরণ হচ্ছেমেরি ক্রিসমাসসিনেমার সুবাদে। এটি নির্মাণ করেছেন শ্রীরাম রাঘবন।

 

Manual3 Ad Code

স্বাচ্ছন্দ্য থেকে বের হয়ে, ছক ভাঙা এই চরিত্রে কাজের প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘বাণিজ্যিক, বিনোদনমূলক ছবিতে একটা স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে। তো সেটা থেকে বের হয়ে অন্য ধাঁচের কাজ করতে গেলে একটু নার্ভাস, ভয় লাগতেই পারে। তবে এই ভয়টা কেটেছে, কারণ কাজটির অভিজ্ঞতা অসাধারণ। তাছাড়া একজন পারফর্মার হিসেবে এরকম কাজ আমার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলবো, ভয়টা অনুভব করো, এটা ভালো এবং সেই অনুযায়ী প্রাণপণে চেষ্টা করো; আমিও তাই করছি।

Manual8 Ad Code

 ‘মেরি ক্রিসমাসসিনেমায় ক্যাটরিনার সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। তার প্রসঙ্গে ক্যাটরিনার পর্যবেক্ষণ এরকম, ‘শ্রীরাম স্যার বিজয়ের সঙ্গে কাজ করতে আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। আমরা যখন প্রথমবার একটি রুমে গল্পটি নিয়ে বসেছিলাম, এক মুহূর্তেই গল্পের সঙ্গে একাত্ম হতে পেরেছিলাম। আর যে মুহূর্তে বিজয় একটি দৃশ্য নিয়ে কথা বলছিলেন, সেটা আমার জন্য অভাবনীয় ছিল। আমি শুধু ভাবছিলাম, গল্প, চরিত্র, মানুষ এসব নিয়ে একটা মানুষ এত ব্যতিক্রম উপায়ে ভাবেন!’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code