আন্দোলনরত শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার (০৩ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিজামুল হক ভূঁইয়া বলেন, ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। আগামীকাল সকালে বৈঠক হবে। তবে এখনও সময় জানানো হয়নি।
আন্দোলন চলমান থাকবে কিনা জানতে চাইলে এ শিক্ষক নেতা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এদিকে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে মূল ফটকে শিক্ষক সমিতির নেতারা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন।

Manual8 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code