আটাব’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃআমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব)’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ২০২৪,মঙ্গলবার, সন্ধ্যায় নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের ভাইস কনসাল আসিফ আহমেদ।খবর বাপসনিউজ।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই সকলকে স্বাগত জানিয়ে মঞ্চে ডেকে আনেন উদযাপন কমিটির আহ্বায়ক শামসুদ্দিন বসির ও সদস্য সচিব শ্যামল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোশারফ হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর অভিষেকের মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেবিবিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ার, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ামান, প্রধান নির্বাচন কমিশনার মো: এম রহমান, নির্বাচন কমিশনার জাফর ফেরদৌস, মোহাম্মদ আলী চৌধুধী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনকে গতিশীল করতে আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো। সভাপতি তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ট্রাভেল্স ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে আরো বেশী উন্নত সেবা প্রদান করতেই আমরা একত্রিত হয়েছি। ২০১৭ সাল থেকে আমাদের অগ্রযাত্রার সুভ সূচনা। সভাপতি জোর দিয়ে বলেন, আটাবই একমাত্র সংগঠন, যেখান থেকে টিকেট কিনলে কোন প্রকার হয়রানির শিকার হবার সম্ভাবনা নেই। তাই সকলকে বলবো, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। গ্রাহকদের কোন ধরণের অভিযোগ থাকলে, আটাব’র কাছে জানানোর অনুরোধ জানাচ্ছি, আমরা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, আব্দুল খালেন, নজরুল ইসলাম, আলী আকবর বাপ্পী, এম এম মাইনউদ্দিন পিন্টু, এমডি ফরহাদ উদ্দিন, জাকির হোসাইন প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল, সামসুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার শেখ খালেদ, এনাম চৌধুরী, সাইফুদ্দিন খান স্বপনসহ কমিউনিটির নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহাবুব ও সজিব।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code