সরব হলেন আ স ম রব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: চার বছরেরও বেশি সময় ধরে সেন্সর জালে আটকে থাকা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তির দাবিতে কম কথা হলো না। তবে এর সবটুকুই সীমাবদ্ধ ছিলো বিভিন্ন সাংস্কৃতিক ফোরাম ও ব্যক্তিদের মধ্যে। ছবিটি অবিলম্বে মুক্তির জন্য রীতিমতো আহাজারি করছেন এর নির্মাতা। কিন্তু কর্তৃপক্ষের বরফ গলছে না।

Manual8 Ad Code

আশার কথা, সংস্কৃতির বাইরেও এবার ছবিটি মুক্তির দাবি উঠলো। ‘শনিবার বিকেল’ অবিলম্বে মুক্তি দিয়ে জাতিকে লজ্জা হতে পরিত্রাণের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

Manual1 Ad Code

সোমবার (৫ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক কামরুল আহসান অপু প্রেরিত একটি বিবৃতিতে এমনটাই জানান এই শীর্ষ রাজনৈতিক নেতা। তার সঙ্গে একাত্মতা জানান দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনও।
দলীয় এই বিবৃতিতে উল্লেখ করা হয়, আত্মত্যাগ ও বীরত্ব নিয়ে নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিটিতে দেশের গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের পাশাপাশি বিশ্বের নামকরা তারকারাও যুক্ত। প্রায় সাড়ে চার বছর ধরে টালবাহানা করে সেন্সর জটিলতায় আটকে রাখা হয়েছে দেশের এই ছবিটি। ছবিটির পরিচালক সকল ঝড়ঝঞ্জা ও দুঃখ-বিপর্যয়ের মাঝেও অটল ও অবিচলিত হয়ে দাঁড়িয়ে আছেন ছবিটি মুক্তির আশায়। তবু ছবিটি আটকে দেয়ার বেআইনি নাটকীয়তার শেষ হচ্ছে না। এটা শিল্প মাধ্যমের প্রতি সরকারের ভয়াবহ অন্যায় আচরণ ও অযাচিত হস্তক্ষেপ।

Manual7 Ad Code

এমন আচরণ চলচ্চিত্রের মতো বিশ্বনন্দিত উচ্চতর মাধ্যমের মহিমাকে খর্ব করার অপপ্রয়াস বলে মনে করেন আ স ম আবদুর রব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code