শোকে মুহ্যমান দেশের শীর্ষ শায়খুল হাদিস আল্লামা কিয়ামপুরী দাঃবাঃ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
বাংলাদেশের অন্যতম প্রাচীন হাদীসের দরসগাহ জামেয়া হুসাইনিয়া গহরপুর সিলেট। প্রতিষ্ঠাতা মুহতামিম, বেফাকুল মাদারিস বাংলাদেশ এর আজীবন সভাপতি, দারুল উলূম দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র, আল্লামা গহরপুরী রঃ এর হাতে ধরে গহরপুর এসে, আল্লামা আব্বাস আলী খা পুরী রঃ সহ যূগশ্রেষ্ঠ মুহাদ্দিসীনগনের তত্ত্বাবধানে, হাদীসের জ্ঞান অর্জন করে নিয়োজিত হয়ে যান নিজ মাদরে ইলমি জামেয়া গহরপুরেই।
আল্লামা মুখলীসুর রহমান কিয়ামপুরী নিজ ইলমি যোগ্যতা দক্ষতায় অল্প দিনেই গহরপুরী রঃ এর সাথে সহীহ বুখারি শরিফের দারস দানের সৌভাগ্য হাসিল হয়। যা অন্যদের বেলায় ছিল অসম্ভব।
যে কারণে আজ হাদীসের দারস দানের সময় কাল চলছে প্রায় ৬০ বৎসর, এবং সহীহ বুখারি শরিফের দারসের সময় কাল হচ্ছে প্রায় ৫০ বা অর্ধশত বৎসর।
২০০৫ সালে নিজ উস্তাদ ও শায়খ আল্লামা গহরপুরী রঃ কে হারিয়ে শোকের সাগরে ভেসে যান এ মহা মনীষী।
এ ধারাবাহিকতায় হারিয়ে পেলেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমাম বাড়ী, খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক গাজীনগরী, খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মান্নান শায়খে গুনই, শায়খুল হাদিস হবিগঞ্জী, বেফাক কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলি, বেফাক মহাসচিব আল্লামা আব্দুল জব্বার জাহানাবাদী,
শায়খে আশরাফ আলী বিশ্বনাথী, শায়খুল হাদিস আল্লামা গিয়াস উদ্দিন পীর সাহেব বালিয়া, শায়খুল হাদিস আব্দুল আজিজ দয়ামিরী, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, শায়খুল হাদিস আল্লামা আনওয়ার শাহ কিশোরগঞ্জী, শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন, শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদিস হোসাইন আহমদ বারকুটি, শায়খুল হাদিস আফতাবুজ্জামান শায়খুল হাদিস আল্লামা আব্দুল বাসীত বরকতপুরী, প্রিন্সিপাল মাওলানা সফিকুল হক আমকুনি সহ সমসাময়িক অনেক উলামায়ে কেরামকে।
সাথে আবার হারাতে হয়েছে শাগরীদ ও স্নেহষ্পদ শায়খুল হাদিস হোসাইন আহমদ উমরপুরী, শায়খুল হাদিস নেজাম উদ্দীন বাহুবলী, শায়খুল হাদিস ইব্রাহিম আলি কটারকোনি, শায়খুল হাদিস নসীব আলী কানাইঘাটি, শায়খুল হাদিস আব্দুস সাত্তার হেমু, শায়খ নুরুল ইসলাম বিশ্বনাথী, শায়খুল হাদিস খলিলুর রহমান রাজনগরী সহ আরো অনেক মুহাদ্দিসীনগন।
সব শেষে যখন বিশ্ব নন্দিত মুফাস্সিরে কোরআন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারি ইহকাল ত্যাগ করেন যিনি ছিলেন আল্লামা কিয়ামপুরী দাঃ বাঃ এর শগরীদের ও শাগরীদ।
উনার মৃত্যু সংবাদে তিনি একেবারে ভেঙে পড়েন উনার অবস্থা যেন অল্প শোকে কাতর অধিক শোকে পাথর।
ছোটদের সাথে কিয়ামপুরী দাঃ বাঃ এর আচার আচরণের নমুনা।
মুহতারাম শায়খ দাঃ বাঃ এর গহরপুরে শিক্ষকতার শেষ বৎসর, দাওরায়ে হাদীসের জামাতে আমরা। সে হিসেবে বুখারি শরিফের শায়খের সাথে শাগরীদের যে তাআল্লুক তাই ছিল আলহামদুলিল্লাহ।
একদিন হাসি মুখে বললেন মাহমুদ আগে দাওরায়ে হাদীসের মাদ্রাসা কম ছিল, মুহতামিমগন আমাদের সাথে কত যোগাযোগ করতেন এখন মাশাআল্লাহ অনেক দাওরা মাদ্রাসা আলেমগনের কোন অভাব নেই এখন আমরা তাদের সাথে যোগাযোগ করতে হয়।
জেনে রাখো এবার যদি কোন একজন মুহতামিম আমার সাথে মুহাদ্দিস নেওয়ার জন্য যোগাযোগ করেন তাহলে তুমি হবে সেই জন। বললাম হুজুর আলহামদুলিল্লাহ। একজন বুখারির শায়েখের কাছ থেকে শাগরীদ হিসেবে এর চাইতে বড় চাওয়া আর কি হতে পারে।
শায়খগনের নেক দোয়ার বরকযতে আজ ১৩ বৎসর যাবৎ ফেকাহ, হাদীস, তাফসীর ইত্যাদির খিদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ।
পরিশেষে বলি জাতীয়ভাবে আমাদের দ্বীনি এ মহান অভিভাবক আল্লামা মুখলীসুর রহমান কিয়ামপুরী দাঃ বাঃ পরিবর্তনশীল এ দুনিয়ায় শোকে মুহ্যমান।
জ্ঞাতব্যঃ হযরত শায়খ দাঃ বাঃ ১৩ বৎসর যাবৎ জামেয়া ইসলামিয়া আনওয়ারুল উমরপুর মাদ্রাসার শায়খুল হাদিস পদে সমাসীন আছেন।
আল্লাহ্ তাআলা উনার নেক হায়াত দরাজ করুন, আমীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code