রয়টার্সের জরিপে ভিন্ন তথ্য

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই দুইজনের মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার প্রতি ভোটারদের সমর্থন বেশি সে বিষয়ে চলছে নানা আলোচনা। ফলে ভোটারদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি সে বিষয়ে আবারও জরিপ চালিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

Manual4 Ad Code

বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ৪৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে ট্রাম্পের রয়েছে ৪১ শতাংশ সমর্থন। চলতি বছরের জুলাইতে জরিপ চালিয়েছিল রয়টার্স। সে সময় ট্রাম্পের চেয়ে হ্যারিস এক শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। নতুন জরিপে দেখা গেছে, নারী ও হিসপানিকদের মধ্যে কমলা হ্যারিসের সমর্থন বেড়েছে। নারী ও হিসপানিক ভোটারদের মধ্যে ১৩ শতাংশ পয়েন্টভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হ্যারিস এগিয়ে রয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code