একুশে পদক ২০২৪: যা বললেন ডলি জহুর, শুভ্র দেব ও শিমুল মুস্তাফা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: একুশে পদক-২০২৪-এর জন্য মনোনীতদের নামের তালিকা
প্রকাশ করেছে সরকার। ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ বিশিষ্ট
নাগরিককে এই পদক দেওয়া হবে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি
মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার লক্ষণীয় বিষয় হলো, ২১ জনের এই তালিকার মধ্যে শুধু শিল্পকলা
থেকেই এই রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন ১২ জন শিল্পী। এর মধ্যে রয়েছেন
সংগীতের জন্য জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী
ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র
দেব। নৃত্যকলায় শিবলী মহম্মদ। অভিনয়ে ডলি জহুর ও এম এ আলমগীর।
আবৃত্তিতে খান মো. মুস্তফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।
চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক
প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ের জন্য কাওসার চৌধুরী।

Manual4 Ad Code

এর মধ্যে এমন সুখবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী ডলি জহুর
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায়বলেন, ‘‘আমি নিয়মিত চেকআপের জন্য
এখন হাসপাতালে এসেছি। খবরটা পেয়ে ভালো লাগছে। কয়েকদিন আগে
অনেকেই বলাবলি করছিল, আমার নাকি একুশে পদক পাওয়া উচিত। আমি
তখন তাদের বলেছি, ‘এসব পুরস্কারের প্রতি আমার কোনও লোভ লালসা
নেই’। তবে আজ সত্যি সত্যি পুরস্কারের কথা শুনে অবাক হয়েছি।’’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code