সংসদের মুলতবি বৈঠক বসছে রোববার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: তিনদিন বিরতির পর সংসদের মুলতবি বৈঠক আগামীকাল রোববার আবারও বসছে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হবে।

Manual8 Ad Code

এর আগে গত বুধবার একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। এরপর সংসদের বৈঠক মুলতবি করা হয়।

Manual7 Ad Code

এছাড়া প্রথম দিনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন হয়। ওইদিন সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

রোববারের বৈঠকে থাকছে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণীয় নোটিশ, পয়েন্ট অব অর্ডার ছাড়াও কার্যউপদেষ্টা কমিটি, সংসদ কমিটিসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হবে। কার্যউপদেষ্টা কমিটি গঠিত না হওয়ায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code