যথেষ্ট ক্ষমতা নিয়ে পিসিবিতে মিসবাহ, ইনজামাম, হাফিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টেকনিক্যাল কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। বাকি দুই সদস্যও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ও মোহাম্মদ হাফিজ। তাদের কাজ হবে পিসিবি চেয়ারম্যানকে ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়া।

Manual2 Ad Code

গত সপ্তাহেই হাইপ্রোফাইল এই কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। অবশেষে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দিয়েছে পিসিবি। কমিটি সরাসরি পিসিবি প্রধানকে রিপোর্ট করবেন। কমিটিকে যথেষ্ট ক্ষমতাও দেওয়া হয়েছে। পিসিবির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে কমিটিকে বাড়তি ক্রিকেট বিশেষজ্ঞ আমন্ত্রণ জানানোর ক্ষমতা দেওয়া হয়েছে। কমিটি সরাসরি পিসিবি প্রধানের কাছে রিপোর্ট করবে।’

Manual2 Ad Code

কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে পাকিস্তানের বর্তমান কোচিং স্টাফের ভাগ্য নির্ধারণ। এই সপ্তাহে এক সাক্ষাৎকারে জাকা আশরাফ বলেছেন, এই কমিটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যাবতীয় বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করবে। ধারণা করা হচ্ছে, হয়তো এই সপ্তাহের শেষ দিকেই এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাবেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code