মাদকমুক্ত সমাজ গড়তে চান এএসপি .পারভেজ আলম চৌধুরী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ বর্তমানে মাদক আমাদের সমাজের পরিচিত একটি সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি এক সর্বনাশা ব্যাধি হিসেবে আমাদের সমাজে তীব্রভাবে বিস্তার লাভ করছে। আজকাল হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। মাদকের প্রভাবে প্রভাবিত হচ্ছে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মাদকের কুফল না জেনেই তারা পা দিয়েছেন এই ভুল পথে। এই নিকৃষ্ট, পথ থেকে তাদেরকে ফেরাতে ও সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি (সহকারী পুলিশ সুপার) পারভেজ আলম চৌধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় গোপন রাখার শর্তে তথ্য দিয়ে সহযোগিতা করতে নবীগঞ্জ-বাহুবলবাসীকে তার নাম্বারে ডায়াল করার অনুরোধ করেছেন তিনি। তার এলাকয় তিনি প্রতিনিয়তই মাদক বিরোধি অভিযান পরিচালনা করছেন।
যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি অনুষ্ঠানের আয়োজন করে তাদেরকে মাদক থেকে দূরে থাকার আহব্বান জানান।
এছাড়া প্রত্যেক অনুষ্ঠানেই তিনি তার ফোন নাম্বার দিয়ে সবাইকে মাদক সহ অনৈতিক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বার জানান।
সহকারী পুলিশ সুপারপারভেজ আলম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, মাদক একটি মরণ নেশা এর ছোবল থেকে ছাত্রসমাজ, যুবসমাজসহ নবীগঞ্জ-বাহুবলবাসীকে রক্ষার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। সারা দেশের পুলিশ মাদকের বিরুদ্ধে নেমেছে এরই ধারাবাহিকতায় আমরাও মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। কোন মাদকব্যাবসায়ীকে ছাড় দেয়া হবে না বলেও তিনি এ প্রতিবেদককে বলেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বাহুবল উপজেলার মিরপুরে বাহুবল উপজেলার মিরপুরে ‘মাদক নির্মুল কমিটি’ (মানিক) এর উদ্যোগে সচেতনতামুলক আলোচনা সভায় এ.এস.পি পারভেজ আলম চৌধুরী বলেন ”আমি এবং মাদক এই ২টি জিনিস একত্রে থাকতে পারবেনা, হয় আমি থাকব না হয় মাদক থাকবে”।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code