বিশ্বকাপের ম্যাচের সূচি ঘোষণা, ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম খেলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের একশ’ দিনের ক্ষণগণনা শুরু হলো মঙ্গলবার। এই দিনে বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আয়োজক ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআই। মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেল সেন্ট রেজিসে সূচি ঘোষণা করা হয়।

Manual5 Ad Code

বিশ্বকাপের একশ’ দিনের ক্ষণগণনা শুরু হলো মঙ্গলবার। এই দিনে বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আয়োজক ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআই। মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেল সেন্ট রেজিসে সূচি ঘোষণা করা হয়। ৮টি দল এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে। বাকি দুটি দল চূড়ান্ত হবে শ্রীলঙ্কা, ওমান, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বাছাই পর্বের সুপার সিক্স শেষে। শীর্ষ দুটি দল পাবে ভারতে বিশ্বকাপ খেলার টিকিট।

Manual2 Ad Code

৪৬ দিনের এই মেগা ইভেন্ট হবে ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর গত বছরের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে শুরু হবে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে রানার্সআপ নিউ জিল্যান্ডের। স্বাগতিক ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৫ অক্টোবর আহমেদাবাদে হচ্ছে ভারত-পাকিস্তানের আগুন বারুদে লড়াই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code