সরিষাবাড়ী পৌর মেয়রকে আওয়ামীলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

সরিষাবাড়ী (জামালপুর) :

Manual6 Ad Code

অনেক নাটকীয়তার পর সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনকে পৌর আওয়ামীলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে রুকুনুজ্জামান রোকন পৌর পিতার দায়িত্ব নেন। ৪ বছর ২মাসের মাথায় তাকে ১লা মে পৌরসভার কাউন্সিলররা ‘রাজাকারের নাতি’ ও ‘বিএনপির ডোনার’ আখ্যা দিয়ে এবং বিভিন্ন অভিযোগ এনে সাংবাদিক সম্মেলনে মেয়রকে অনাস্থা দেয়ার সিদ্ধান্তের কথা জানান। এ জের ধরে শুক্রবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের কার্য্করী কমিটির সভায় মেয়র রুকুনুজ্জামান রোকনকে পৌর আওয়ামীলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রমেশ চন্দ্র সূত্রধর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে মেয়র রুকুনুজ্জামান রোকনকে চলমান করোনা ভাইরাসএ ত্রাণ বন্টনে ও বিতরণে অনিয়ম করায় পৌরসভার সকল কাউন্সিলরগণের অনাস্থা প্রদান এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সন্মানীত সদস্য জনাব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি মহোদ্বয়ের প্রস্তাবে সর্ব্সম্মতিক্রমে স্বীয় পদ অব্যহতি প্রদান করা গেল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code